৩০ কার্য দিবসে ৪৪৮০২ জামিন দিয়েছে ভার্চুয়াল আদালত

২৭ জুন, ২০২০ ০৯:২৪  
জমাপড়া ৮৪ হাজার ৬৫৭টি আবেদন নিষ্পত্তি শেষে ৪৪ হাজার ৮০২ জনের জামিন দিয়েছে দেশের অধস্তন ভার্চুয়াল আদালত। শুক্রবার এ তথ্য দিয়েছেন, সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে গত ১১ মে থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুনানি শুরু হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত এ প্রক্রিয়ায় মোট ৩০ কার্যদিবসের হিসাব পেশ করে এ তথ্য দেন তিনি। প্রসঙ্গত, গত ৯ মে রাষ্ট্রপতির দপ্তর থেকে ভার্চুয়াল আদালতে শুনানির অধ্যাদেশ জারি করা হয়। পরদিন সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ভিডিও কনফারেন্সে ‘ফুলকোর্ট’ সভা করে শুনানির নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।